ঢাকা | বঙ্গাব্দ

অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ছবির ক্যাপশন: অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ad728
রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো বিশ্বরোড এলাকার জিয়া ও জু ইন্ডাস্ট্রিজ ব্যাটারি মিলের সামনে থেকে গতকাল  ১৭সেপ্টেম্বর বৃহস্পতিবার এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 
পুলিশ জানায়, সকালে জিয়া ও জু ইন্ডাস্ট্রিজ ব্যাটারি মিলের সামনে সড়কের পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা বিষয়টি রূপগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর সকল তথ্য জানা যাবে। 
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধনবাড়ীতে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

ধনবাড়ীতে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু