ঢাকা | বঙ্গাব্দ

ডোমারে ইসলামী ছাত্রশিবিরের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
ডোমারে ইসলামী ছাত্রশিবিরের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ছবির ক্যাপশন:
ad728
ডোমারে ইসলামী ছাত্রশিবিরের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি
রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির ডোমার উপজেলা আদর্শ থানা শাখা।
সোমবার (২৯ জুন) সকালে ডোমার বাজার এলাকায় পথচারী, রিকশাভ্যান চালক ও শিক্ষার্থীদের মাঝে প্রায় ২০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পরে ডোমার ফুলকুঁড়ি একাডেমি ও ডোমার সরকারি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন ইসলামী ছাত্রশিবিরের ডোমার উপজেলা আদর্শ থানা শাখা সভাপতি জোনায়েদ আল হাবিব এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, কেন্দ্র ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে বেশি বেশি গাছ লাগাতে উদ্বুদ্ধ করতেই চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উপজেলা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত 'বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি

উপজেলা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত 'বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি