ঢাকা | বঙ্গাব্দ

পুষ্পস্তবক অর্পণের বদলে জামায়াত নেতাদের দোয়া ও মোনাজাত পরিচালনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
পুষ্পস্তবক অর্পণের বদলে জামায়াত নেতাদের দোয়া ও মোনাজাত পরিচালনা ছবির ক্যাপশন:
ad728
পুষ্পস্তবক অর্পণের বদলে জামায়াত নেতাদের দোয়া ও মোনাজাত পরিচালনা 

কুষ্টিয়া নিউজ:

গতকাল ১৬ জুলাই ছিল 'জুলাই শহীদ দিবস'। দিবসটি সরকারিভাবে পালন করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে চত্বরে কুষ্টিয়া সুইমিং পুলের সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদেরকে স্মরণ করা হয়।

তবে জেলা জামায়াতের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকলেও তারা পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেননি। তবে দুই একজন জামায়াত নেতাকে ফটোসেশানে অংশ নিতে দেখা গেছে। জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের সময় তাতে অংশ নেন জেলাপ্রশাসক তৌহিদ বিন হাসান, এসপি মোহাম্মদ জসীম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, এনসিপি নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক আহত জুলাই যোদ্ধা এবং জেলাপ্রশাসন কার্যালয়ের কর্মকর্তা ও জেলা পুলিশের কর্মকর্তাগণ।

পুষ্পস্তবক অর্পণ শেষ হলে স্মৃতিস্তম্ভের অদূরে থাকা কুষ্টিয়া জেলা জামায়াতের নেতৃবৃন্দ জুলাই শহীদের রুহের মাগফেরাত ও অসুস্থ জুলাই যোদ্ধাদের আরোগ্য কামনায় দোয়া মোনাজাত শুরু করেন। তখন পুষ্পস্তবক অর্পণকারী জেলাপ্রশাসক, এসপি, জেলাপরিষদের প্রশাসক, অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তাগণ মোনাজাতে শামিল হন। দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন। 

জামায়াত নেতৃবৃন্দের এই ব্যতিক্রমী আয়োজন উপস্থিত সকলের নজর কাড়ে ও প্রশংসা কুড়ায়। এরপর সুইমিং পুল সেমিনার কক্ষে শুরু হয় আলোচনা সভা।

নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৫০ শয্যার পরিবর্তে ১০০ শয্যা স্থাপনের সিদ্ধান্তে স্থানীয়দের

২৫০ শয্যার পরিবর্তে ১০০ শয্যা স্থাপনের সিদ্ধান্তে স্থানীয়দের