ঢাকা | বঙ্গাব্দ

পারিবারিক আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
পারিবারিক আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার ছবির ক্যাপশন:
ad728
পারিবারিক আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

 মো: সাজিদ পিয়াল জেলা প্রতিনিধি, টাংগাইল 

টাঙ্গাইলে পারিবারিক আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছের‌্যাব-১৪সিপিসি-৩ টাঙ্গাইল।র‌্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন এবং বিভিন্ন আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব।

এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা এলাকায় অভিযান চালানো হয়।অভিযানে টাঙ্গাইল পারিবারিক আদালতের সিআর মামলা নং-২০/২২ (মির্জাপুর)-এর তিন মাসের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন মিয়া (৩৭)-কে গ্রেফতার করা হয়।

তিনি মির্জাপুর উপজেলার আটিয়া মাহমুদপুর (আনাইতারা) এলাকার ফারুক মিয়ার ছেলে।র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।র‌্যাব জানায় আদালতের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভুল প্রশ্নপত্র বিতরণ মির্জাপুরে এইচএসসি কেন্দ্রের দুই শিক্ষক

ভুল প্রশ্নপত্র বিতরণ মির্জাপুরে এইচএসসি কেন্দ্রের দুই শিক্ষক