ঢাকা | বঙ্গাব্দ

*নরসিংদীতে দুর্বৃত্তদের হামলায় টেক্সটাইল মিলের কেয়ারটেকার নিহত*

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 21, 2026 ইং
*নরসিংদীতে দুর্বৃত্তদের হামলায় টেক্সটাইল মিলের কেয়ারটেকার নিহত* ছবির ক্যাপশন: *নরসিংদীতে দুর্বৃত্তদের হামলায় টেক্সটাইল মিলের কেয়ারটেকার নিহত*
ad728
*নরসিংদীতে দুর্বৃত্তদের হামলায় টেক্সটাইল মিলের কেয়ারটেকার নিহত*

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় মো. মুজিবুর রহমান (৫৫) নামে এক টেক্সটাইল মিলের কেয়ারটেকার নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) রাতে নরসিংদী-মাধবদী আঞ্চলিক সড়কের পাঁচ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুজিবুর রহমান মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি টেক্সটাইল মিলে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে তিনি প্রায়ই নরসিংদী শহরে যেতেন। সোমবার বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়ে শহরে যান এবং সন্ধ্যার পর কাজ শেষে মাধবদীতে ফিরছিলেন। পথিমধ্যে পাঁচ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা মোবাইল ফোন ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
পরে হানিফ নামে এক অটোচালক স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে অনাবাসিক জমিতে প্

রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে অনাবাসিক জমিতে প্