ঢাকা | বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ৭৯৩

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ৭৯৩ ছবির ক্যাপশন:
ad728

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ৭৯৩

নিজস্ব প্রতিনিধি: 

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোমবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯২২ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৪৭ জনের।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া পাঁচজনের মধ্যে সিলেট বিভাগে তিনজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৯৮ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন। ফলে হাম এবং হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৩ জনে।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ১৮ হাজার ৫৭০ জন। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৪ হাজার ৫৭৮ জনের হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ সময়ের মধ্যে ১ লাখ ১ হাজার ২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৭ হাজার ৫৩২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, জ্বর ও র‍্যাশের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
রূপগঞ্জে ডাইয়িং কারখানার অপরিশোধিত বিষাক্ত বর্জ্যে পরিবেশর ক

রূপগঞ্জে ডাইয়িং কারখানার অপরিশোধিত বিষাক্ত বর্জ্যে পরিবেশর ক