ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে মেঘলা বাসে যাত্রীকে কুপিয়ে ছিনতাইয়ের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
রূপগঞ্জে মেঘলা বাসে যাত্রীকে কুপিয়ে ছিনতাইয়ের অভিযোগ ছবির ক্যাপশন: রূপগঞ্জে মেঘলা বাসে যাত্রীকে কুপিয়ে ছিনতাইয়ের অভিযোগ
ad728
রূপগঞ্জে মেঘলা বাসে যাত্রীকে কুপিয়ে ছিনতাইয়ের অভিযোগ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এলাকায় মেঘলা বাস সার্ভিসের চালক ও হেলপারের বিরুদ্ধে এক যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত যাত্রীর নাম ফরহাদ মিয়া (২৬)।
ঘটনাটি বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-কাঁচপুর সড়ক-এ ঘটে। এ ঘটনায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ফরহাদ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, ফরহাদ মিয়া রূপগঞ্জে অবস্থিত স্ট্রেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে ম্যানেজার হিসেবে কর্মরত। বৃহস্পতিবার রাতে তিনি গ্রামের বাড়ি রংপুর থেকে বাসযোগে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পৌঁছান। সেখান থেকে রাত সাড়ে ৪টার দিকে গাউসিয়া-কলাবাগান রুটের মেঘলা বাসে গাউসিয়ার উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে বাসটি কাঁচপুর এলাকায় পৌঁছালে তিনি লক্ষ্য করেন, বাসটি নির্ধারিত গন্তব্যের দিকে না গিয়ে মদনপুরের দিকে যাচ্ছে। এ বিষয়ে হেলপারকে জিজ্ঞেস করলে যানজট এড়াতে বিকল্প পথে যাওয়ার কথা জানানো হয়। কিছুদূর যাওয়ার পর চালকের ইশারায় হেলপার দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে জিম্মি করে। অভিযোগ রয়েছে, এ সময় তার কাছ থেকে নগদ ৯ হাজার ৭০০ টাকা ও দুটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়।
ছিনতাইয়ে বাধা দিলে চালক ও হেলপার তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রেখে বাস নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাউসিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর স্থানীয় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, মেঘলা বাস সার্ভিসের বিরুদ্ধে এর আগেও নানা অনিয়ম ও অপরাধের অভিযোগ উঠলেও প্রভাবশালী মহলের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে যাত্রীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
ধামরাই ঐতিহ্যবাহী সঙ্গীত বিদ্যালয় গোকুল চারুকলা সংসদ এর নতুন

ধামরাই ঐতিহ্যবাহী সঙ্গীত বিদ্যালয় গোকুল চারুকলা সংসদ এর নতুন