ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জের পূর্বাচলে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
রূপগঞ্জের পূর্বাচলে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই ছবির ক্যাপশন: রূপগঞ্জের পূর্বাচলে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই
ad728
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)সংবাদদাতা 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল উপশহরের নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণ পাশে নীলা মার্কেট চত্বরে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়,
 ভোরে স্থানীয় লোকজন একটি দোকানে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এতে অন্তত পাঁচটি দোকান আগুনে পুড়ে যায়।আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানগুলোর মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়- ক্ষতি হয়।


পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আতিকুল ইসলাম জানান, ভোর সোয়া ৫টার দিকে আগুনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। দ্রুত ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি পূর্বাচল আর্মি ক্যাম্প ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহায়তা করে।
 এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে সঠিক করে বলা যাবে

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ: তারেক রহমান

বিএনপি বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ: তারেক রহমান