ঢাকা | বঙ্গাব্দ

মহেশখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
মহেশখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা ছবির ক্যাপশন: মহেশখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা
ad728

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান মাহমুদ ডালিম।

সভায় উপস্থিত ছিলেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক, মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি হোবাইব সজীব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবাল, সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের ব্যক্তিগত সহকারী তারেক রহমান জুয়েল, হোয়ানক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম সিকদার, কোস্টগার্ডের প্রতিনিধিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তারা মহেশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে মাদক পাচার প্রতিরোধ, সোনাদিয়া এলাকায় অবৈধ কটেজ জোন বন্ধ, অবৈধ বালু উত্তোলন রোধ এবং সন্ত্রাসবিরোধী অভিযান জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

সভায় মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতান বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।


নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
*নরসিংদীতে দুর্বৃত্তদের হামলায় টেক্সটাইল মিলের কেয়ারটেকার নি

*নরসিংদীতে দুর্বৃত্তদের হামলায় টেক্সটাইল মিলের কেয়ারটেকার নি