ঢাকা | বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে ভারতীয় অবৈধ মালামাল আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
বেনাপোল সীমান্তে ভারতীয় অবৈধ মালামাল আটক ছবির ক্যাপশন:
ad728
বেনাপোল সীমান্তে ভারতীয় অবৈধ মালামাল আটক
‎‎স্টাফ রিপোর্টার, যশোর: 
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৪ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে এসব পণ্য আটক করা হয়।
‎‎বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ২৬টি শাড়ি এবং ৬৪৫টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯১ হাজার ২৫০ টাকা।
‎‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচারকারীদের বিরুদ্ধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
‎তিনি আরও বলেন, এ ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল