ঢাকা | বঙ্গাব্দ

বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার ছবির ক্যাপশন: বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার
ad728
রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার ৭টি হত্যা মামলাসহ ২৬ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সবুজ (৩২) ওরফে কালাই সবুজ ও তার সহযোগী এজাজুল হককে (৩৪) একটি বিদেশি পিস্তল এবং সাত রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত ২সেপ্টেম্বর বুধবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 
গ্রেফতারকৃত সবুজ ওরফে কালাই সবুজ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাইয়ের ছেলে ও তার সহযোগী এজাজুল হক উপজেলার ভুলতার শাহাদাতের ছেলে। 
পুলিশ জানায়, আসামি সবুজ দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষকে অপহরণ করে পরিবার থেকে মুক্তিপণ আদায়, খুন ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর বুধবার  বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ সবুজকে গ্রেফতার করা হয়। সবুজ ওরফে কালাই সবুজের নামে রূপগঞ্জ থানায় ৭টি হত্যা মামলাসহ মোট ২৬ টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে  পলাতক থেকে তার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো। পরে আসামি সবুজের দেওয়া তথ্যমতে তার সহযোগী এজাজুল হককে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
১২ ফেব্রুয়ারির নির্বাচন ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়ার মানদণ

১২ ফেব্রুয়ারির নির্বাচন ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়ার মানদণ