ঢাকা | বঙ্গাব্দ

বদরখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ দরিদ্র পরিবারে খাদ্য সহায়তা প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
বদরখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ দরিদ্র পরিবারে খাদ্য সহায়তা প্রদান ছবির ক্যাপশন: বদরখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ দরিদ্র পরিবারে খাদ্য সহায়তা প্রদান
ad728
বদরখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ দরিদ্র পরিবারে খাদ্য সহায়তা প্রদান

আবদুর রহমান কক্সবাজার মহেশখালী প্রতিনিধি। 

কক্সবাজারের নবসৃষ্ট মাতামুহুরী উপজেলার সমবায়ী ইউনিয়ন বদরখালীর ৫১০ পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 
আজ ২৮শে জুলাই ২০২৬ তারিখ মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ কর্তৃক সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অর্ধসহস্র দরিদ্র পরিবারে তা প্রদান করা হয়।
বদরখালী ইউনিয়ন পরিষদ চত্বরে সকালে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনকালে প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন বলেন, বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এ ত্রাণ খুবই সহায় হবে।
ভার্চু স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মহি উদ্দিন কাদের অদুল বলেন, আইএসডিই বাংলাদেশ স্থানীয় এনজিও হিসেবে কক্সবাজারে বহুমুখী মানবিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সম্পৃক্ত।স্থানীয় দারিদ্রতার পরিপ্রেক্ষিতে মানুষের মানবিক চাহিদা পূরণের দিকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি আইএসডিই বাংলাদেশের কর্মকর্তাদের প্রতি বিশেষ অনুরোধ জানান।
আইএসডিই'র প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে জানান, ১টি পরিবারের জন্য পূর্ণাঙ্গ খাদ্য সহায়তা প্যাকেজ হিসেবে প্রতি কার্টনে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ কেজি চিনি, ৩ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ ও ১টি বিস্কুটের প্যাকেট প্রদান করা হচ্ছে। 
এ সময় আরো বক্তব্য রাখেন বদরখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা দোলন পাল। ত্রাণ বিতরণে আরও উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি হাসনা খানম ও আইএসডিই'র চকরিয়া উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দীন
সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের (KSrelief) অর্থায়নে পরিচালিত এ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আইএসডিই বাংলাদেশ কক্সবাজারে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক বাণিজ্য মেলা  দৃষ্টিনন্দন ও বাহারি পাটজাত পণ্য ক

আন্তর্জাতিক বাণিজ্য মেলা দৃষ্টিনন্দন ও বাহারি পাটজাত পণ্য ক