ঢাকা | বঙ্গাব্দ

ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু,চালক আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু,চালক আহত ছবির ক্যাপশন: ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু,চালক আহত
ad728
ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু,চালক আহত

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় মো. ইউসুফ আলী (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) রাত আনুমানিক ৮টার দিকে ডোমার-দেবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ডোমার ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী ডোমার সদর ইউনিয়নের বড় রাউতা এলাকার মঞ্জু পাড়ার বাসিন্দা। তিনি মৃত সবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে ডোমারগামী একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন মো. সিফাত হোসেন (২৫), যিনি ডোমার পৌরসভার দীঘলটারী এলাকার বাসিন্দা। রাত আনুমানিক ৮টার দিকে ইউসুফ আলী মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে পথচারী ও মোটরসাইকেল চালক উভয়েই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ইউসুফ আলীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ৯টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে, আহত মোটরসাইকেল চালক সিফাত হোসেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করে রাখেন। খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।
ডোমার থানার পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জের দুই সহোদর আড়াইহাজারের নানা বাড়ির পুকুরের পানিতে ডু

রূপগঞ্জের দুই সহোদর আড়াইহাজারের নানা বাড়ির পুকুরের পানিতে ডু