ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলা: সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সহকর্মী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলা: সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সহকর্মী ছবির ক্যাপশন:
ad728

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলা: সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সহকর্মী

চট্টগ্রাম প্রতিনিধি: 

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। মামলার দ্বিতীয় সাক্ষী ও নিহতের সহকর্মী আইনজীবী শহিদুল আলম আদালতে সাক্ষ্য দিতে গিয়ে একাধিকবার কান্নায় ভেঙে পড়েন।

সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিরের আদালতে তাঁর সাক্ষ্য গ্রহণ করা হয়। শুনানি শেষে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ আগস্ট দিন নির্ধারণ করেন।

আদালতে দেওয়া সাক্ষ্যে শহিদুল আলম বলেন, ঘটনার দিন আদালত ভবনের বিপরীত পাশে মিছিল থেকে ফেরার সময় সাইফুল ইসলাম তাঁকে ডেকে বলেন, “ভাইয়া, আমাকে নিয়ে যান, ওরা আমাকে মেরে ফেলবে।” তিনি জানান, এটিই ছিল নিহত সহকর্মীর সঙ্গে তাঁর শেষ কথা। এ পর্যন্ত বলার পর তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর আবার সাক্ষ্য দেওয়া শুরু করেন।

তিনি আরও জানান, পেছনে ফিরে তিনি একদল সশস্ত্র ব্যক্তিকে দেখতে পান। পরে জানতে পারেন, হামলার ঘটনায় সাইফুল ইসলামকে কুপিয়ে ও মারধর করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আদালত সূত্র জানায়, এ মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর আগে তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয় এবং চলতি বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হয়।

শুনানির সময় মামলার অন্যতম আসামি চিন্ময় দাসের জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেন।

সাক্ষ্যগ্রহণ শেষে বিভিন্ন আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন। তবে চিন্ময় দাসের পক্ষে জেরার জন্য সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন।


নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়