ঢাকা | বঙ্গাব্দ

কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে চেক বীজ সার ও গাছের চারা বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে চেক বীজ সার ও গাছের চারা বিতরণ ছবির ক্যাপশন: কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে চেক বীজ সার ও গাছের চারা বিতরণ
ad728
টাঙ্গাইলে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে চেক বীজ সার ও গাছের চারা বিতরণ

 মো: সাজিদ পিয়াল, টাংগাইল জেলা প্রতিনিধি

 টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চত্বরে "কৃষিই সমৃদ্ধি"স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে নগদ অর্থের চেক বিনামূল্যে বীজ সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টাঙ্গাইলের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।তিনি আরও বলেন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং কৃষিকে আরও লাভজনক করতে সরকারের সহায়তা অব্যাহত থাকবে।অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে নির্বাচিত কৃষকদের হাতে নগদ অর্থের চেক বিনামূল্যে বীজ সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জের ইতিহাস: নামকরণের রহস্য, মুড়াপাড়া রাজবাড়ি ও শিল্

রূপগঞ্জের ইতিহাস: নামকরণের রহস্য, মুড়াপাড়া রাজবাড়ি ও শিল্