প্রিন্ট এর তারিখঃ Sep 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2026 ইং
পুলিশের অভিযানে ১১ আসামি গ্রেপ্তার!

মহেশখালী থানা পুলিশের অভিযানে ১১ আসামি গ্রেপ্তার!
আবদুর রহমান কক্সবাজার মহেশখালী থেকে।
মহেশখালীতে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মহেশখালী থানা-পুলিশের দেওয়া তথ্যমতে,গ্রেপ্তারদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত মাদক মামলার এক আসামি, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পাঁচজন,
নিয়মিত মামলার অস্ত্রধারী একজন, নিয়মিত মামলার আরও একজন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজন রয়েছেন। এছাড়া অস্ত্র মামলায় পুলিশি রিমান্ডে থাকা আরও দুই আসামিকেও আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে,বিভিন্ন মামলার পরোয়ানা কার্যকর, মাদক ও অবৈধ অস্ত্রসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। মহেশখালী থানা সূত্র জানায়, গ্রেপ্তার ১১ জনকে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা-পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv