প্রিন্ট এর তারিখঃ Aug 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 13, 2026 ইং
কুতুবদিয়ায় ত্রাণ বিতরণকালে আলমগীর ফরিদ (এমপি)

কুতুবদিয়ায় ত্রাণ বিতরণকালে আলমগীর ফরিদ (এমপি)
আবদুর রহমান কক্সবাজার মহেশখালী থেকে।
টানা অতিবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবর ডেইল, বড়ঘোপ আজম কলোনি,কৈয়ারবিল ইউনিয়নের বিভিন্ন গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি।
কুতুবদিয়া উপজেলার পানিবন্ধী প্রায় ২ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান সহকারী কমিশনার ভুমি সাকিবুল আলম, প্রকল্প কর্মকর্তা, জনস্বাস্থ্য কর্মকর্তা,উপজেলা এলজিইডি ইন্জিনিয়ার সহসরকারি দপ্তর প্রধানগণ,কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আহমদ চৌধুরী, সদস্য সচিব এমএ সালাম কুতুবী, যুগ্ম আহ্বায়কবৃন্দ,সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ,ইউনিয়ন বিএনপির সভাপতি/সম্পাদক, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব জাহেদ সিকদার,ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ মোকাররম, সদস্য সচিব আব্দুল মান্নান সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১১জুলাই ২০২৬ ইংরেজি, সোমবার এ ত্রাণ বিতরণ শুরু করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv