প্রিন্ট এর তারিখঃ Aug 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 8, 2026 ইং
মাদকদ্রব্যের সয়লাব, ১১০৭ বোতল ইস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জে মাদকদ্রব্যের সয়লাব, ১১০৭ বোতল ইস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোহাম্মদ নূর,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় ১ হাজার ১০৭ বোতল ইস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী মোঃ ফারুক আহমেদকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। গতকাল ৮জুলাই বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের সামসুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রূপসী-কাঞ্চন সড়কের মঠেরঘাট এলাকায় পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট -১২-৭৭৫৬) থেকে বস্তা ভর্তি ইস্কাফ সিএনজি চালিত অটোরিক্সায় (নারায়ণগঞ্জ-থ-১১-৫২০০) উঠানোর সময় পুলিশ মাদক ব্যবসায়ী ফারুক আহমেদকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় অপর ৭/৮জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। মাদকের কাজে ব্যবহৃত ট্রাক ও অটোরিক্সা জব্দ করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ ফারুক আহমেদকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv