প্রিন্ট এর তারিখঃ Aug 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 19, 2026 ইং
অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি

অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি ৭/৮জন সন্ত্রাসী রামদা, ছুরি ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা শ্যামল ভুঁইয়া ও তার বড় ভাই মিলন ভুঁইয়ার বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করে আসবাবপত্রসহ ৮লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এসময় দুর্বৃত্তরা বাড়ির মহিলাদের টানা- হেঁচড়া ও শ্লীলতাহানী করে। এঘটনায় জীবনের নিরাপত্তাহীনতায় লাকি আক্তার তার স্বামীর সঙ্গে বাপের বাড়ি যাওয়ার পথে গত ৭জুন ভোরে ৫/৬ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে লাকি আক্তারদের উপর হামলা চালায়। হামলাকারীরা শ্যামল ভুঁইয়া ও তার স্ত্রী লাকি আক্তারকে বেদম প্রহার করে। টানা-হেঁচড়া করে লাকি আক্তারকে শ্লীলতাহানী করে। একপর্যায়ে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে লাকি আক্তারের স্বামী ব্যবসায়ী শ্যামল ভুঁইয়াকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে লাকি আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গতকাল ১৯জুন শুকবার বিকেল ৪টা পর্যন্ত লাকি আক্তারের স্বামী ব্যবসায়ী শ্যামল ভুঁইয়াকে উদ্ধার করা যায়নি। গৃহবধূ লাকি আক্তার ও তার পরিবারের সদস্যরা অপহৃত ব্যবসায়ী শ্যামল ভুঁইয়াকে উদ্ধার করে অপহরণকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য ব্যবসায়ী শ্যামল ভুঁইয়া অপহরণের ঘটনায় তার স্ত্রী লাকি আক্তার বাদী হয়ে রূপসী গ্রামের মীর মোশারফ হোসেনসহ ৮জনকে নামীয় ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, অপহরণের ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ী শ্যামল ভুঁইয়াকে উদ্ধারের চেষ্টা চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv