প্রিন্ট এর তারিখঃ Sep 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 3, 2026 ইং
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিতে মহারাজা সুইটসকে জরিমানা

পূর্বাচলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিতে মহারাজা সুইটসকে জরিমানা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
পূর্বাচল উপশহরের ১৩ নম্বর সেক্টরের বুরুলিয়া গোলচত্বরে অবস্থিত মহারাজা সুইটস নামে একটি মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিতে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ৩জুন বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী রায় এ জরিমানার টাকা নগদ আদায় করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী রায় বলেন, মহারাজা সুইটসে কাঁচামাল ও তৈরি মিষ্টিতে মেয়াদোত্তীর্ণ রং ও ফ্লেভার পাওয়া গেছে। সেগুলো ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। এছাড়া কাঁচা ও রান্না করা খাবার আলাদা করে সংরক্ষণের নিয়ম থাকলেও তা মানা হয়নি। জরিমানার এক লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv