ঢাকা | বঙ্গাব্দ

ইউনিয়ন পরিষদে প্রশাসক ও ১২ সদস্য নিয়োগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
ইউনিয়ন পরিষদে প্রশাসক ও ১২ সদস্য নিয়োগ ছবির ক্যাপশন:
ad728

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদে প্রশাসক ও ১২ সদস্য নিয়োগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নূরনবী ভুঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের ১২টি সদস্য পদে নতুন সদস্য নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (সংশোধিত ২০২৪ পর্যন্ত)-এর ১৮(১) ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় ১২০ দিনের জন্য এসব নিয়োগ কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৯টি সাধারণ ওয়ার্ডে বিএনপির বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী সদস্য হিসেবে উপজেলা ও ইউনিয়ন মহিলা দলের তিন নেত্রীকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত সদস্যরা হলেন— ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ওবায়দুল হক ইয়াজুল, ২ নম্বর ওয়ার্ড সভাপতি তৈয়বুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সফিউদ্দিন মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. শরীফ মিয়া, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মামুন হোসেন ভূঞা, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি সাইদুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আল আমিন মাসুদ এবং সংরক্ষিত নারী সদস্য হিসেবে সেলিনা আক্তার, হাসনারা বেগম ও রুমি আক্তার।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির জানান, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। মেয়াদ শেষ হওয়ার পর কয়েক মাস ধরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। তবে অতিরিক্ত প্রশাসনিক দায়িত্বের কারণে কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হওয়ায় স্থানীয় পর্যায়ের আবেদনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশে স্থানীয় সরকার মন্ত্রণালয় নতুন প্রশাসক ও সদস্যদের ১২০ দিনের জন্য নিয়োগ দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ভেড়ামারা প্রেসক্লাবে মতবিনিময়,

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ভেড়ামারা প্রেসক্লাবে মতবিনিময়,